ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য: মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৭৬৯৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, লিঙ্গ সমতা, সামাজিক সুবিচার ও টেকসই উন্নয়ন প্রতিটি বিষয়ই পরস্পরের সাথে সম্পর্কিত।
তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্ট্যাডিজ সেন্টার আয়োজিত এ ধরনের কনফারেন্স এশিয়াতে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্ট্যাডিজ আয়োজিত ‘জেন্ডার, স্যোশাল জাস্টিস এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট: দ্য এশিয়ান পারস্পেকটিভ’ শীর্ষক ২য় আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্ট্যাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের অধ্যাপক ড. নায়লা কবির। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. জিয়া রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।  
শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর ২৪ বছরের রাজনৈতিক সংগ্রামের অনুপ্রেরণা এবং এদেশের নারীদের রাজনৈতিক  ক্ষমতায়নের রোলমডেল। তাই বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালনের প্রাক্কালে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রাসঙ্গিক ও প্রশংসনীয়।
তিনি বলেন, নারীর অগ্রসরতায় এশিয়া পিছিয়ে আছে। দেশের জিডিপিতে নারীদের অংশীদারিত্ব কম এবং জাতীয় সংসদে পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ কম। তাই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে লিঙ্গ সমতায় অগ্রাধিকার দিতে হবে।  
স্পিকার বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের জন্য বিভিন্ন ভাতাসহ দক্ষতা উন্নয়ন কর্মসূচী গ্রহণ করেছেন। 
তিনি বলেন, নারী ও শিশুদের প্রতি সুযোগের সমতা নিশ্চিত করার পাশাপাশি সকল ধরনের বিরুপ পরিবেশ ও প্রতিক্রিয়া থেকেও নারীকে রক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat