ব্রেকিং নিউজ :
চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য: মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৮৮০৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আধুনিক তথ্য প্রযুক্তিসহ পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে বিচারকদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।আজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে এক প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।রাষ্ট্রপতি বলেন, বিচার পাওয়া জনগণের অধিকার, তাই বিচারক স্বল্পতার কারণে বিচারপ্রার্থীরা যাতে ভোগান্তির শিকার না হয় সে লক্ষ্যে বিচারকদের খেয়াল রাখতে হবে।রাষ্ট্রপ্রধান জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া আরো গতিশীল করার জন্যে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।বিচারক নিয়োগের পাশাপাশি আধুনিক তথ্য প্রযুক্তিসহ সময়োপযোগী পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে বিচারকদের দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।সাক্ষাৎকালে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়াসহ কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিস কমিশনের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব আগামীতে আরো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করবে, তিনি আশা করেন।এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat