ব্রেকিং নিউজ :
চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য: মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৮১৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শোকাবহ আগস্টের ৭ম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  বাংলাদেশ মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।
আজ দুপুরে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী এমপি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপির নেতৃত্বে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সমাধিসৌধের বেদীতে পুষ্প  স্তবক অর্পণ করে  শ্রদ্ধা  জানান।
পরে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধু স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
 শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ’৭৫ এর ১৫  আগস্টের কালরাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও অন্যান্য শহীদের  আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে  অংশ  নেন  নেতৃবৃন্দ। দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সমৃদ্ধি এবং অগ্রগতি কামনায় প্রার্থনা করা হয়।
এ সময় মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিরীন নাঈম পুনম, নাসিমা ফেরদৌস,ইয়াসমিন হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক ও সংসদ সদস্য নারগিস রহমান, নীলিমা আক্তার লিলি, শিরীন রোকসানা,মিনা মালেক,সুলতানা রাজিয়া পান্না,  প্রচার সম্পাদক মেহের নিগার তন্ময়, সদস্য ও সাবেক এমপি এডভোকেট শওকত আরা সহ মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী  এ সময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাধিসৌধ কমপ্লেক্সের অনেক ভবনে যান। সেখানে তারা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে  বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ। 
এরপর নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের সমাধিতে  পুষ্প স্তবক অর্পণ, ফাতেহা পাঠ  ও দোয়া মোনাজাত করে বঙ্গবন্ধুর প্রতি  শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেন।  
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাজ্জাদুল হাসান এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সের এডমিন ভবনে রক্ষিত পরিদর্শক বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat