ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য: মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৭৮৮৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি : নড়াইলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি জানান, মঙ্গলবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে নড়াইল-ফুলতলা সড়কে সদর উপজেলার গোবরা এলাকায় ট্রাকের ধাক্কায় হানিফ মোল্যা (২৫) নামে মোটরসাইকেল চালক নিহত হন। একই সঙ্গে আহত হয় তার সঙ্গী।একই দিন রাত সাড়ে নয়টার দিকে নড়াইল-যশোর মহাসড়কে একই উপজেলার গাবতলা এলাকায় বাসের ধাক্কায় মুরগির পিকআপ উল্টে তিনজন আহত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ দাদিকে দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার শিমুলিয়া গ্রামের সুমনও তার চাচাতো ভাই মুন্না। পথিমধ্যে গোবরা ব্রিজের কাছে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছন দিক থেকে ধাক্কা দিলে চালক রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এদিকে নড়াইলগামী একটি মুরগি বোঝাই পিকআপ যশোরমুখী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তার পাশে খাদে উল্টে গিয়ে চালকসহ তিন আরোহী আহত হয়। দুটি
ঘটনায় আহত সকলকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়া হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও হেল্পার পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat