ব্রেকিং নিউজ :
শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ সিমিন রহমানসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতির আদেশ জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরলেন উপদেষ্টা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৫৬৯৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সরকার কৃষকদের কল্যাণে সব সময়ই তাদের পাশে ছিল, আছে এবং আগামিতেও থাকবে।
‘স্বাধীনতার সময়ে মানুষ ছিল ৭ কোটি আর এদের খাবারের যোগান দিতো আমাদের কৃষক-কিষাণ ভাই ও বোনেরা’ এ কথা উল্লেখ করে- তিনি বলেন, ‘এখন বাংলাদেশে মানুষের সংখ্যা ১৭ থেকে ১৮ কোটি। বর্ধিত এ জনসংখ্যার প্রধান খাদ্যশষ্য সারা বছর ধরে চাষাবাদ করে ফলন ফলান এ দেশের কৃষকরা। তাই কৃষকবান্ধব আওয়ামী লীগ সরকার কৃষকদের কল্যাণে সবসময়ই তাদের পাশে আছে এবং আগামিতেও থাকবে। কারণ, কৃষক বাঁচলে মানুষের পেট বাঁচবে।’
মন্ত্রী আজ শনিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবনের অডিটরিয়ামে ‘স্ট্রেনথিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্র্যাক্টস’ শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় বান্দরবান জেলার কৃষকদের মাঝে আয়বর্ধনকারী শাকসবজির বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
বীর বাহাদুর উশৈসিং জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষকদের ভাগ্যোন্নয়নের জন্য ২৫ বিঘা জমি, সমবায় সমিতি, কৃষি ব্যাংক সবকিছুই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের আমলে নির্ধারণ করা হয়। এখন বঙ্গবন্ধুর নির্ধারণ করা কাজগুলো তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠুভাবে সম্পাদনের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই সরকার পার্বত্য কৃষকদের জন্য পাওয়ার টিলার, পাওয়ার পাম্প, ধান মাড়াই মেশিনসহ বিনামূল্যে সার ও বীজ বিতরণ অব্যাহত রেখেছেন। 
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সারের জন্য আন্দোলন করতে গিয়ে কোন কৃষককে গুলি খেয়ে মৃত্যুর শিকার হতে হয়নি। 
‘এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, আনাচে-কানাচে কৃষি শষ্য ফসল, শাক-সবজি উৎপাদন করতে হবে’ প্রধানমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে পার্বত্য মন্ত্রী বলেন, কৃষকবান্ধব এই সরকার কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বীর বাহাদুর ২ হাজার ৪০০ পরিবারের মাঝে ১২ প্রকারের শাক সবজি’র বীজ বিনামূল্যে বিতরণ করেন। 
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ’র সদস্য সত্যহা পাঞ্জি ত্রিপুরা, ক্যসাপ্রু, মোজাম্মেল হক বাহাদুর, মুখ্য নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ, নির্বাহী মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat