ব্রেকিং নিউজ :
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ সিমিন রহমানসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতির আদেশ জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরলেন উপদেষ্টা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৬৮০৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।আজ শনিবার জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে জেলা প্রশাসন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে যুবলীগের এক বিশাল মোটর সাইকেল র‌্যালী শহর প্রদক্ষিণ করে।
র‌্যালীর নেতৃত্ব দেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। 
এ সময় দিনাজপুর পৌর যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলম রমজান ও সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি কার্তিক বসাক ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
র‌্যালী শেষে বাদ যোহর দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
দোয়া মাহফিলে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমিনুল ইসলামসহ জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat