ব্রেকিং নিউজ :
কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ সিমিন রহমানসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতির আদেশ জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরলেন উপদেষ্টা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৫৬৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও এক হাজার ৭৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৭৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৩৩০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৪১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৮৯৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৩৭১ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৫২৭ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন ঢাকাতে এবং ছয়জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৪৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৮৬৫ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬১৯ জন মারা যান।
চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৩ হাজার ৫৭২ জন। এর মধ্যে ঢাকাতে এক লাখ তিন হাজার ৯০৮ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক লাখ ৮৯ হাজার ৬৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ৮৬ হাজার ৭১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে এক লাখ এক হাজার ৪৯৮ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল এক লাখ ৮৪ হাজার ৫৭৩ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট ছয় হাজার ১৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় এক হাজার ৫৪৫ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) চার হাজার ৪৭২ রোগী হাসপাতালে ভর্তি আছেন।
এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৭ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ২ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat