ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন ৪ নভোচারী ভারত–পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে দুই দলেরই লাভ ধানুশকে ২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৭৬৬৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন যুদ্ধবিরতি চুক্তি নিয়েআলোচনার লক্ষ্যে বুধবার ইসরায়েল সফর করছেন।ইসরায়েল-হামাস যুদ্ধ পঞ্চম মাসে গড়ানোর প্রেক্ষিতে তিনি এই চুক্তিকে ‘অপরিহার্য’ বলে বর্ণনা করেছেন।
ইসরায়েলে ব্লিংকেন দেশটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। এরআগে তিনি মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনার জন্যে সৌদি আরব, মিসর ও কাতার সফর করেছেন।
ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার বলেছে, যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাবে হামাস সাড়া দিয়েছে।
দোহায় ব্লিংকেনের সাথে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, হামাস কিছু মন্তব্যসহ নতুন প্রস্তাবে সাড়া দিয়েছে। কিন্তু সাধারণভাবে এটি ইতিবাচক।
এ প্রেক্ষিতে ব্লিংকেন বলেছেন, হামাসের জবাব ইসরায়েলকে জানানো হয়েছে। তিনি ইসরায়েল সফরকালে এ নিয়ে আলোচনা করবেন।
তবে এ নিয়ে আরো অনেক কিছু করার রয়েছে উল্লেখ করে ব্লিংকেন আশা প্রকাশ করেন যে চুক্তি হওয়া সম্ভব এবং এটি অপরিহার্য।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হামাসের মন্তব্যসহ জবাব গ্রহণ করেছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা এর বিস্তারিত দিক খতিয়ে দেখছে।
উল্লেখ্য, গত বছরের ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় নির্বিচারে পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat