ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০২-১৮
  • ৪৩২৫৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাতে এক হামলায় পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাদের গাড়ি লক্ষ্য করে এ হামলা চালায়। পুলিশ সূত্র এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
সূত্র জানায়, ঘটনাটি প্রদেশের মালাকান্দ জেলায় ঘটে। সেখানে এ হামলায় দুইজন আত্মীয়সহ এক পুলিশ সদস্য নিহত হন। তিনি প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের সদস্য ছিলেন।
সূত্র আরো জানায়, এ হামলায় ওই পরিবারের দুই শিশুও আহত হয়েছে। তাদেরকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোন গ্রুপ এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তদন্তের জন্য হামলাস্থল ঘিরে রাখা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়, এটি একটি পরিকল্পিত হামলা ছিল। কারণ নিহতদের এলাকার কারো সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat