ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০২-১৮
  • ৪৩৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কৃতি সন্তান  মরহুম মহিদুর রহমান পান্না স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (১৮ ফেব্রুয়ারি) নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা নড়াইল ক্রিকেট পরিষদের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে এ লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী।
উদ্বোধনী খেলায় নড়াইল শুভেচ্ছা ক্লাব ও হবখালি ক্রিকেট ক্লাবের মোকাবেলা করছে।শেষ খবর পাওয়া পর্যন্ত নড়াইল শুভেচ্ছা ক্লাব প্রথমে ব্যাট করে-৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে।
নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদ এর সভাপতি আয়ুব খান বুলু এর সভাপতিত্বে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও রুপগঞ্জ টাউন ক্লাবের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, জাতীয় মহিলা সংস্থা, নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, ক্রিকেট পরিষদ এর সাধারন সম্পাদক আব্দুর রশীদ মন্নু, মহিলা যুবলীগ নেত্রী পলি রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-ক্রিকেট প্রেমী দর্শক এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat