ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৭৭২১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার কালিয়াকৈরে  আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন।
নিহতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈরের তালাবহ এলাকার ইয়াকুব আলীর ছেলে মফজেল (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও কালিয়াকুরের বাউমান এলাকার মৃত হাসান আলীর ছেলে শওকত আলী (৪২)।
গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সূত্রাপুর নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে একটি সিমেন্টবাহী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে অটোরিকশাচালকসহ ৫ জন গুরুতর আহত  হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি শাহাদত হোসেন জানান, হতাহতদের একজন অটোরিকশার চালক ও অন্যরা স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক। ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে নাওজোড় হাইওয়ে থানার হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat