ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ৭৮৭৯০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ অভিযানে ২ কেজি ১০৪ গ্রাম স্বর্ণবার এবং স্বর্ণের অলংকার উদ্ধার করা হয়েছে।
এসময় ৪ যাত্রীকে আটক করা হয়। তারা হচ্ছে -আব্দুল কাদির (৪১), মো: জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) ও খোরশেদ আলম । তারা প্রত্যেকেই ইউএস বাংলার বিএস ৩৪২ ফ্লাইটের যাত্রী।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক  এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ইউএস বাংলার একটি দুবাই ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এ সময়  এনএসআই, এপিবিএন ও কাস্টমসের একটি যৌথ অভিযান টিম গ্রীন চ্যানেল এবং এর বাইরে অপেক্ষমান ছিল। আনুমানিক সকাল ৬টার দিকে ফ্লাইটের সকল যাত্রী বের হয়ে যেতে থাকেন। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ যাত্রীকে তল্লাশী করলে তাদের পরিধেয় পোশাকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩১৬  গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১ টি করে গোল্ডবার ১১৬ গ্রাম এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়। প্রত্যেকের কাছেই ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরো জানান, আটককৃত যাত্রীদের মধ্যে মো: জুয়েল হোসেনের বাড়ি পটুয়াখালী জেলায়, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সিগঞ্জের এবং খোরশেদ আলম গাজিপুরের বাসিন্দা। আটককৃত যাত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat