ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ২৩৪৩৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনা জেলা যুব মহিলা লীগের সদস্য মীম খাতুন ওরফে আফসানা মীম ও তার স্বামী মো. ওবাইদুল্লাহ’র জামিন মঞ্জুর করেছেন আদালত।
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত শুনানি শেষে আপোষের শর্তে এ জামিন মঞ্জুর করেন।
একদিনের রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. রোমেন মিয়া। এসময় আসামি পক্ষ তাদের জামিন চেয়ে আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী আদালতকে বলেন,  মামলার বাদির সঙ্গে তাদের আপোষ মীমাংসা হয়ে গেছে। বিচারক বাদি মনিরুজ্জামানের কাছে জানতে চান, জামিন দিলে কোন আপত্তি আছে কি- না। তখন আপত্তি নেই জানালে বিচারক বাদিকে লিখিত দিতে বলেন। পরে আপোষের শর্তে তিন হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, ওবাইদুল্লাহ নামে এক ব্যক্তিকে দুলাভাই হিসেবে মামলার বাদি মনিরুজ্জামানের সঙ্গে পরিচয় করে দেন মীম। পরে বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে বাদির কাছ থেকে ১৩ লাখ ১৭ হাজার টাকা নেন মীম ও ওবাইদুল্লাহ। বিশ্বাস করে দলিল ছাড়া লেনদেন হলেও পরে দলিল করতে চাইলে তারা টালবাহানা শুরু করেন। পাওনা টাকা ফেরত দেবেন না বলে তারা বাদিকে হুঁশিয়ারি দেন এবং তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেখান।
এ ঘটনায় আটঘড়িয়া উপজেলার যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান বাবু বাদি হয়ে রাজধানীর গুলশান থানায় এ মামলা দায়ের করেন। মামলার পর পাবনা জেলা শহর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat