ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৬৭৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ জলাবদ্ধতা ও নদীভাঙন থেকে অনেকাংশে রক্ষা পাবে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী প্রকল্প নেয়া হচ্ছে। 
তিনি আজ জেলার ইসলামপুরে প্রজাপতি গ্রামে আশ্রয়ন প্রকল্পে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন। এজন্য তিনি দূরদর্শী পদক্ষেপ নেন। তিনি আগামীর বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সংবলিত বাংলাদেশ গড়তে চান। তিনি ডেল্টাপ্লান ২১০০ বাস্তবায়নেরও ঘোষণা দিয়েছেন। এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোন সমস্যাই থাকবে না। 
ফরিদুল হক খান বলেন, বাংলার মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে টানা চারবারসহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। তিনি বাংলার মানুষের মুখে হাসি ফোঁটাবার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রয়োজন তাঁর হাতকে শক্তিশালী করা। তাঁর হাতকে শক্তিশালী করতে পারলে এই দেশ নিশ্চয়ই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হবে। এই দেশ সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ হবে।
ধর্মমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অনন্য মর্যাদা পেয়েছে। তাঁর আমলেই পদ্মাসেতু হয়েছে, দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।
সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, সাংগঠনিক সম্পাদক আ. খালেক আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকা পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat