ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ৩৪৪৮৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে।বৃহস্পতিবার সকাল  ১০টায়  জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে শহরের মাধবপুরস্থ সমাজসেবা অফিস মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালার চতুর্থ দিনে রিসোর্স পারসন ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী এবং প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।
এদিন স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। ওইসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি আক্তার। কর্মশালায় হিজড়া জনগোষ্ঠীর ৩০ জন সদস্য অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।
কর্মশালায় বিভিন্ন দিন রিসোর্স পারসন হিসেবে অংশ নিচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুকনুজ্জামান পলাশ ও নাগরিক সংগঠন জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat