ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ২৩৪৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন,  কে শহর কিংবা গ্রামবাসী, নারী-পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গ সেটি বিবেচ্য বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। 
তিনি বলেন, এর মধ্যে সরকার যার যার যোগ্যতা অনুযায়ী ব্যবস্থা করবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিবে।
শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি আরো বলেন,  লিঙ্গ বৈষম্যে আপনারা যারা সামাজিকভাবে পিছিয়ে আছেন।  সে জায়গা  থেকে আপনারদেকে এগিয়ে আসতে হবে। আর সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই আপনাদের যেসব প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে তা দূর করে আপনারা সামর্থানুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাবেন। আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।
মন্ত্রী তৃতীয় লিঙ্গের নাগরিকদের আবাসন সমস্যা সমাধান ও কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা উল্লেখ কওে বলেন, আপনারা কিভাবে থাকতে চান সেই তথ্য দিলে আমরা সেভাবে আবাসনের ব্যবস্থা করব। 
মন্ত্রী তৃতীয় লিঙ্গের নাগরিকদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে। প্রশিক্ষণ গ্রহণ করলে সংশ্লিষ্ট বিষয়ে সরঞ্জামের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে দেয়া হবে। ইতোমধ্যে তৃতীয় লিঙ্গের নাগরিকরা চাকরির জন্য অনেকেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি চাকরির ক্ষেত্রে নিয়ম অনুসরণ করে যদি আপনারা যোগ্যতা অর্জন করেন তাহলে অবশ্যই চাকরি পাবেন। 
চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।  হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক ডকুমেন্টারি ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, মুক্ত আলোচনায় হিজড়াদের পক্ষে বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য দেন, দলনেত্রী মৌসুমী, তামান্না চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat