ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ২৩৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার ৭ উপজেলায় চলতি মৌসুমে গমের আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ৯ হাজার হেক্টর জমিতে গম আবাদ লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ সম্পন্ন হয়েছে  ৯ হাজার ৩০৯ হেক্টর। আর নির্ধারিত জমি থেকে ২৮ হাজার ৫৫৮ মেট্রিক টন গম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এদিকে জেলায় গমের উৎপাদন বৃদ্ধি করতে ১০ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা দিয়েছে সরকার। বর্তমানে মাঠে গমের অবস্থা বেশ ভালো রয়েছে।
কৃষি বিভাগ জানায়, জেলার মোট গম আমাদের মধ্যে সদর উপজেলায় আবাদ হয়েছে ৩  হাজার ২০০ হেক্টর, দৌলতখানে ৭৯৫ হেক্টর, বোরহানউদ্দিনে ১ হাজার ৬২০হেক্টর, লালমোহনে ৩৫৪ হেক্টর, তজুমদ্দিনের ৭১০ সেক্টর, চরফ্যাশনে ২ হাজার ৫৮০ হেক্টর ও মনপুরা উপজেলায় ৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। 
কৃষি কর্মকর্তারা জানান, নভেম্বরের শেষের দিকে জেলায় গমের আবাদ কার্যক্রম শুরু হয়। এপ্রিলের প্রথম দিকে কৃষকরা ফসল করে তুলতে পারবে। এ বছর ৩৩ শতাংশ জমির অনুকূলে গমের ২০টি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। জেলায় সাধারণত বারি গম ৩৩ জাত এর আবাদ বেশি করা হয়।
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ হুমায়ুন কবির বলেন, গমের আবাদ বাড়াতে ১০ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা  দিয়েছে সরকার। এর মধ্যে প্রত্যেক কৃষককে ২০ কেজি উন্নত মানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  মো: হাসান ওয়ারিসুল কবির জানান, জেলায় চলতি বছর গমের ব্যাপক আবাদ হয়েছে। বিশেষ করে গত কয়েক বছর ধরে ব্লাস্ট  রোগের প্রাদুর্ভাব না থাকায় গমের আবাদ বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে বারি ৩৩ জাত ব্লাস্ট রোগ সহনশীল। এ জাতটাই এ বছর প্রচুর আবাদ হয়েছে। আশা করা হচ্ছে ব্যাপক ফলন পাওয়া যাবে। 
তিনি আরো বলেন,  বর্তমানে মাঠে ফসলের অবস্থা বেশ ভালো রয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কৃষি অফিসাররা নিয়মিত কৃষকদের সব ধরনের পরামর্শ সেবা দিয়ে আসছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে গম উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে  যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat