ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৫৪৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি বলেছেন, গ্রামীণ জনপদের তরুণদের প্রতিযোগিতায় স্মার্ট অংশগ্রহণই প্রমাণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তরুণদের হাত ধরে বাংলাদেশ দ্রুতই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হবে। 
আজ রোববার পাবনার বেড়া পৌরসভার উদ্যোগে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বয়স ভিত্তিক হিফজ কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মার্চ মাসেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম প্রধান লক্ষ্য ছিল সবাই যেন যার যার ধর্ম নির্বিঘেœ পালন করতে পারে। এর লক্ষ্যে তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বহুবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন। বাংলাদেশে এখন সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে।
বেড়া পৌর মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জনের সভাপতিত্বে এতে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat