ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ৬৫৬৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদী শক্তির সকল ষড়যন্ত্র ও অপরাজনীতির হাত থেকে আমাদের ছাত্র ও তরুণ সমাজকে রক্ষা করতে হবে। 
আজ মঙ্গলবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর উদ্যোগেকেআইবি কনভেনশন হলে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
বাহাউদ্দিন নাছিম বলেন, তরুণ সমাজ আমাদের দেশের সব থেকে শক্তিশালী অংশ। এদের শক্তিকে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ করে বাংলাদেশের রাজনীতির মূলধারায় ফিরিয়ে আনতে হবে। তাদের মেধাকে কাজে লাগাতে হবে। এরাই আগামী দিনে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। 
তিনি বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ও নিষিদ্ধের নামে সারা বাংলাদেশে ধারাবাহিক অরাজকতা সৃষ্টির পায়তারা করছিল বিএনপি-জামায়াত ও জঙ্গিগোষ্ঠী। এরা ধর্মান্ধ ও অশুভ শক্তি। এরা সব সময় সাম্প্রদায়িক সংগঠনগুলোর পক্ষে কাজ করে। সাম্প্রদায়িকতার প্রমাণ থাকার পরও বিএনপি নেতারা সেই গোষ্ঠীগুলোর পক্ষে সমর্থন দেয়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনথেকে যত গুলো আন্দোলন হয়েছে সেগুলোতে ছাত্র সমাজের ব্যাপক ভূমিকা ছিল। আজকে তাদের গৌরব গাথাকে নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। 
বিশ্ব অটিজম সচেতনতা দিবসের কথা উল্লেখ করে নাছিম বলেন,  প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম বিষয়ে কাজ করে সাড়া জাগিয়েছেন।দেশের পিছিয়ে পড়া অংশকে তিনি মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তার কারণে মানুষের সচেতনতার জায়গা অনেক বৃদ্ধিপেয়েছে। 
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর সভাপতি ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম (প্রিন্স) এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ নজরুল ইসলাম এমপি প্রমুখ বক্তব্য রাখেন। 
এদিকে দুপুরে আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান উপ কমিটি উদ্দ্যগে রমনা কালীমন্দিরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানেযোগদান করেন বাহাউদ্দিন নাছিম।
এ সময়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ রায়, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat