ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ২৩৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলায় আজ ২০২৩-২৪ অর্থবছরে সরকারি যাকাত ফান্ড থেকে অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে যাকাতের চেক বিতরণ করা হয়েছে। 
আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব চেক বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির। 
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, জেলায ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরে সরকারি যাকাত ফান্ড থেকে ১৯০ জন নারী-পুরুষের প্রত্যেককে সাড়ে পাঁচহাজার টাকা করে মোট ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়। 
একই অনুষ্ঠানে, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিজয়ী জেলার লাখাই উপজেলার কিশোর হাফেজ বশির আহমাদকে সংবর্ধনা প্রদান করা হয়। 
অনুষ্ঠানে মো. আবু জাহির এমপি জানান, করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যাওয়া আলেয়া-জাহির ফাউন্ডেশনের পবিত্র কোরআন প্রতিযোগিতা পুনরায় চালু হবে।  
পরে, মো. আবু জাহির এমপি হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat