ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ৩৪৪৩৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের মধ্যাঞ্চলে ভয়াবহ সংঘর্ষে ১৩ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। বুধবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের ৫০ বছরের দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড়ে রাজ্যের বিজাপুর জেলার একটি দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের এই ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়েছে।স্থানীয় পুলিশ প্রধান পি. সুন্দররাজ এএফপি’কে বলেন, পুলিশ কর্মকর্তারা বিদ্রোহীদের রাইফেল, মেশিনগান, গ্রেনেড লাঞ্চার এবং গোলাবারুদ জব্দ করেছে।তিনি আরো বলেন, গেরিলাদের সঙ্গে পুলিশের প্রায় ১৪ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।সুন্দররাজ বলেন, ‘বিদ্রোহীদের মৃতদেহগুলোর পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে তিন নারী বিদ্রোহী রয়েছে।’এ বছর ভারতে ৫০ জনের বেশি মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে-যার মধ্যে ৪৬ জন ছত্তিশগড়ে ও আরো চারজন মহারাষ্ট্র রাজ্যে নিহত হয়। নকশাল হিসেবে পরিচিত বিদ্রোহীরা ১৯৬৭ সাল থেকে গেরিলা আক্রমণ চালিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat