ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ৩৪৩৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘জনগণ দেখতে পাবে যে সন্ত্রাসীদের কোন জায়গা নেই। সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম তাদের মোকাবেলা করার জন্য। অভিযান চলমান রয়েছে। সবকিছুর সমন্বয়ে আমরা করছি, সবকিছু সমন্বিতভাবে হচ্ছে। সরকার যেটা চাচ্ছে আমরা আমাদের উদ্দেশ্যে বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি।’ 
আজ রোববার বান্দরবান সেনাজোন মাঠে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিষয় নিয়ে ব্রিফিং করতে গিয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গত বছর জুন মাসে বলেছিলাম কুকি চীন সন্ত্রাসী কর্মকান্ডের জন্য যেসব ঘাঁটি তৈরি করেছিল বাংলাদেশে ভিতরে সবগুলোই আমরা দখলে নিয়েছি। তাদেরকে আমরা বিতারিত করেছিলাম। তারপরও তারা শান্তির আলোচনার ছত্রছায়ায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে। চুরি, ডাকাতির চিন্তায় তারা উদ্দেশ্য জাহির করে ফেলেছে।’
সেনা প্রধান বলেন, সেনাবাহিনীর, বিজিবি, পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থা এ পরিস্থিতির  মোকাবেলা করবে।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো বিশেষ করে যৌথ অভিযানের নেতৃত্ব দেয়া সেগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাঙ্গে করবো। আমরা পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য যা করণীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা করতে হবে ।
এক প্রশ্নের জবাবে  তিনি বলেন, ‘আতঙ্ক দূর করার জন্যই আমরা সশরীরে এখানে আসছি। গতকাল রাতেও কিছু সন্ত্রাসীকে ধরতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুরুতে তাদেরকে বিশ্বাস করেছিলাম। যেহেতু শান্তি আলোচনা হচ্ছে, শান্তি আলোচনা শেষ হয়নি, এর ভেতর ভিতরেই অশান্তি সৃষ্টি হয়েছে।’
আগাম তথ্য ছিল কিনা এমন প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন, ‘আগাম তথ্য থাকলে আমরা আগে থেকেই প্রস্তুতি নিতাম। আমরা তো তাদের বিশ্বাস করেছি। তারা তো দুইবার বসেছিল তৃতীয়বারও বসার কথা।’ 
তিনি বলেন, পরিস্থিতি যখন অশান্ত হয় তখন সেনাবাহিনীর দরকার। যখন শান্তি থাকবে তখন অসামরিক প্রশাসন সুন্দরভাবে দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat