ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৩৪৪৩৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় স্ত্রীর মৃত্যুর এক ঘন্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান শামসুর নাহার (৪৯)।  স্ত্রীর মৃত্যু শোকে স্ট্রোক করে এক ঘণ্টা পর মারা যান স্বামী আমিন উল্যাহ (৬২)।  
মৃত আমিন উল্যাহ উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মিন্নত আলী বেপারী বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে এবং তিনি চাপরাশিরহাট ইউনিয়নের গ্রাম পুলিশ ছিলেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জসিম উদ্দিন মাস্টার। তিনি বলেন, গ্রাম পুলিশ আমিনের স্ত্রী শামসুর নাহার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক শামসুর নাহারকে বাড়িতে পাঠালে মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় সে। এর  কিছুক্ষণ পর স্ত্রীর শোকে স্ট্রোক করেন স্বামী আমিন উল্যাহ। পরে রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা এক ছেলে ও  এক মেয়ে রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat