ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-১১
  • ৪৩৪৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতি বছরই ঈদে ভক্তদের উপহার দিয়ে থাকেন বলিউড অভিনেতা সালমান খান। আজ ঈদের দিনও তার ব্যাতিক্রম করেননি তিনি। নতুন সিনেমার নাম ঘোষণা করলেন সালমান। অভিনেতার নতুন সিনেমার নাম ‘সিকান্দার’। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘গজনি’ সিনেমা খ্যাত দক্ষিণী পরিচালক এআর মুরুগাদসের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। বৃহস্পতিবার ঈদের দিন এই ছবির নাম প্রকাশ্যে আনলেন ভাইজান। ছবিটির নাম ‘সিকান্দার’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি।
চলতি বছরে ইদে মুক্তি পেয়েছে দুইটি হিন্দি সিনেমা। সেই প্রসঙ্গে টেনে ছবির নাম ঘোষণা করে সমাজমাধ্যমে সালমান লেখেন, এই ঈদে ‘বড় মিঞা ছোটে মিঞা’ আর ‘ময়দান’ দেখুন। এর পরের ঈদে ‘সিকান্দারের’ সঙ্গে এসে আলাপ করবেন। আপনাদের ঈদের শুভেচ্ছা।’
এর আগেও সাজিদের প্রযোজনায় একাধিক সিনেমায় অভিনয় করেছেন সালমান খান। সাজিদের ‘জুড়ুয়া’ দিয়ে শুরু এরপর ‘মুঝসে শাদি করোগি’ এবং ‘কিক’-এর মতো সিনেমায় হাজির হয়েছিলেন সালমান খান। 
অন্যদিকে ‘গজনি’ সিনেমাটি মুরুগাদসকে বলিউডে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। দেখা যাক এই তিনজনের উপস্থিতিতে কেমন হয় সিকান্দার। তরে এর জন্য অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat