ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ২৩৪৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে সহস্র কন্ঠে বিশ্ব বাঙালির ১৪৩১ বাংলা বর্ষবরণ উদযাপনের দু’দিনব্যাপী অনুষ্ঠান আজ শনিবার শুরু হচ্ছে। 
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যটন কেন্দ্র টাইমস স্কয়ারে স্থানীয় সময় বেলা আড়াইটায় সিটি মেয়র এরিক এডামসের এ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। 
বাংলাদেশ, ভারতের বিখ্যাত শিল্পীদের পরিবেশনা ছাড়াও থাকবে বর্ণিল প্যারেড, গান, নৃত্যসহ নানা আয়োজন। আগামীকাল রোববার দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বেলা ১১ টায়।
এ উপলক্ষে শুক্রবার জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এ অনুষ্ঠানের আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিৎ সাহা। এ সময় উদযাপন কমিটির আহ্বায় নাট্য ব্যক্তিত্ব হাসান ইমাম, লায়লা হাসান, জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আইএফআইসির ব্যবস্থাপনা পরিচালক  শাহ এ সারোয়ার, গোল্ডেন এজ হোম কেয়ারের চেয়ারম্যান শাহনেওয়াজ, অনুষ্ঠান পরিচালক মহিতোষ তালুকদার তাপস, কাবেরি দাস বক্তব্য রাখেন।
বেলা তিনটায় শিশুদের বর্নিল পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানের মূল পর্ব। এরপর সহস্র কন্ঠে পরিবেশন করা হবে বেশ কয়েকটি গান। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ফোক সমাজ্ঞী মমতাজ ও পার্বতী দাস বাউল। ১০টি দেশের কূটনীতকরা অংশ নেবেন পহেলা বৈশাখের আলোচনায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat