ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২৩৪২৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
“প্রাণি সম্পদে ভরবো দেশ গড়বো সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী  অনুষ্ঠিত হয়েছে।প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নড়াইল সদর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের  আয়োজনে এবং প্রাণি সম্পদ ও  ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, সরকারি কর্মকর্তা, ডেইরী ফার্ম মালিক, খামারীরা  এসময় উপস্থিত ছিলেন। এ প্রদর্শনীতে  ২০টি ষ্টল সাজিয়ে  বিভিন্ন জাতের গরু, ছাগল, ঘোড়া, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সফল খামারীদের মাঝে সনদপত্র ও চেক বিতরণ করা হয়।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান বলেন,নতুন নতুন পশু-পাখির খামার স্থাপন করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat