ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-২০
  • ২৩৩৩৫৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়েহ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগানের সাথে আলোচনার জন্যে শুক্রবার সন্ধ্যায় ইস্তাম্বুল এসে পৌঁছেছেন।
এর আগে ২০২৩ সালের জুলাই মাসে উভয়ে সর্বশেষ বৈঠক করেন।
হামাসের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, এরদোগান এবং হানিয়েহ গাজার যুদ্ধ নিয়ে আলোচনা করবেন।
এতে আরো বলা হয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানের সাথে একটি প্রতিনিধি দলও রয়েছে।
এদিকে ইরানে ইসরাইলের হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। এ প্রেক্ষিতে এরদোগান জোর দিয়ে বলেছেন, তিনি ফিলিস্তিনীদের সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবেন।
তবে শুক্রবার তিনি সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত জানাতে অস্বীকার করেন। কিন্তু তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফাইদান কাতারে বুধবার বলেছেন, তিনি হানিয়েহ’র সাথে তিন ঘন্টা সময় কাটিয়েছেন। বিশেষ করে যুদ্ধবিরতি বিষয়ে বিস্তারিত মত বিনিময়ের কথা তিনি উল্লেখ করেন।
ইসরাইল হামাস যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতার বুধবার স্বীকার করেছে, যুদ্ধবন্ধের আলোচনা স্থবির হয়ে আছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat