ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-২০
  • ২৩৪৩৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহবান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি আজ শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্সের সেমিনার হলে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। 
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মশিউল হক চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নাজমুল হক। এসময় সমিতির সদস্য, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে  যেতে হবে। 
বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আইজিপি বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি তোমাদেরকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। নিজের শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার সর্বোপরি দেশের সুনাম বৃদ্ধি করতে হবে।
সমিতির উদ্যোগে বাংলাদেশ পুলিশ পরিচালিত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 
এ অনুষ্ঠানে ঢাকা মহানগর, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
পরে আইজিপি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি ও সনদপত্র তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat