ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-২০
  • ২৩৪৩৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আজ পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক মোটর বসিয়ে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কাউছার ম-ল (৩৬) নামে এক মৎস্য চাষি  এবং ডিগ্রি কলেজের সামনে ট্রাক্টর ও মটর সাইকেলের সংঘর্ষের ঘটনায় মাহবুবুর রহমান (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পাঁচবিবি থানা পুলিশের উপপরিদর্শক মাসুম জানান, শনিবার (২০ এপ্রিল) ভোর রাতে উপজেলার রহমতপুর গ্রামের মৎস্য চাষি কাউছার বাড়ির অদূরে নয়াপুকুর নামে নিজের চাষের একটি পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান কাউসার। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। নিহত কাউছার রহমতপুর গ্রামের জালাল ম-লের ছেলে।
এদিকে শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রাম থেকে পাঁচবিবি বাজারে আসার সময় ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক হতে আসা বালি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মাহবুবুর রহমান। তিনি জয়হার গ্রামের মোজাহার রহমানের ছেলে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাহবুবুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। ঘাতক ট্রাক্টরটিকেও আটক করেছে পুলিশ। এ ব্যপারে পাঁচবিবি থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে বলেও জানান এসআই মাসুম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat