ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৫
  • ২৩৪৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তীব্র দাবদাহ গরমে ৫ শতাধিক পথচারীকে খাবার স্যালাইন, ঠান্ডা পানি এবং শরবত খাইয়েছে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ। আজ সকাল ১০টায় কুমিল্লা নগরীর কান্দির পাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কার্যক্রম চালানো হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক টিআই জিয়াউল হক চৌধুরী টিপুসহ উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন। 
সোহরাব হোসেন নামের এক পথচারী  বলেন, এ তীব্র গরমে পুলিশের উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এমন উদ্যোগ নিয়ে সবারই এগিয়ে আসা উচিত।আলমগীর হোসেন নামের এক রিকশাচালক  বলেন, পুলিশের কাছ থেকে শরবত পান করলাম। এমনটা এ প্রথমবারই হয়েছে। পুলিশ সাধারণ মানুষের কথাও ভাবে। ধন্যবাদ পুলিশকে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান  বলেন, তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে জেলা ট্রাফিক পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। গরমে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য, রিকশাচালক, অটোরিকশা চালক এবং পথচারীদের খাবার স্যালাইন, শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। জনস্বার্থে ট্রাফিক পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat