ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ৪৩৪৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসী  গোষ্ঠীগুলির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলির সমর্থনের কারণেই রাশিয়া ও ইরানে সন্ত্রাসী হামলা হয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু-এর সাথে আস্তানায় এক বৈঠকে একথা বলেন।
ইরানি বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃতি দিয়ে আশতিয়ানি বলেন, “রাশিয়া ও ইরানে সন্ত্রাসী হামলা পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থনের ফলাফল।”
খবর বার্তা সংস্থা তাসের।
২২ মার্চ সন্ধ্যায়, মস্কো নগরীর সীমানার বাইরে, ক্রাসনোগরস্কের  ক্রোকাস সিটি হল মিউজিক ভেন্যু লক্ষ্য করে একটি সন্ত্রাসী হামলা চালানো হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই হামলায় ১৪৪ জন নিহত ও ৫৫১ জন আহত হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনাটি কেন্দ্র করে চার বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়। রুশ তদন্ত কমিটি বলেছে, সন্দেহভাজন সন্ত্রাসী ও ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের মধ্যে সংযোগ স্থাপন করে ওই হামলা সংগঠিত হয়েছে।
৩ জানুয়ারি, ২০২৪-এ কেরমান নগরীতে ইরানের সামরিক বাহিনীর অভিজাত ইউনিট ইসলামিক  রেভল্যুশনারি গার্ড কর্পস-এর কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানির মৃত্যু বার্ষিকী পালনের এক অনুষ্ঠানে ইরানের মাটিতে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা হয়। ওই হামলায় নিহতের সংখ্যা ছিল ৯৫।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat