ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৯
  • ৪৩৫৪৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোতে রোববার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নিহত ১৪ এবং ৩১ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় নিরাপত্তা সচিবালয় জানিয়েছে, রাজধানীর উপকণ্ঠে মেক্সিকো রাজ্যে সড়কের ওপর একটি বাস উল্টে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
একই সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১৪ জন নিহত এবং অপর ৩১ জন আহত হয়েছে।
জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।
গত ২৪ ফেব্রুয়ারি মেক্সিকোর উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্য সান লুইস পোটোসিতে এক সড়ক দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারায়। এদের মধ্যে চার শিশু ছিল।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি ট্রাক পায়ে হেঁটে চলা অভিবাসীদের ওপর উঠে যাওয়ায় তাদের মধ্যে তিনজন নিহত হয়।
দূর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat