ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৯
  • ৫৬৫৪৫৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়কে আজ এ আদেশ দেন।
আইনজীবী মনির উদ্দিন জানান, তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে বা পরীক্ষা চলমান আছে সেসব স্কুলের জন্য এবং ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে।
চলমান তাপপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনির উদ্দিন। এই গরমের মধ্যে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরাও এমন ঝুঁকির মধ্যে আছেন বলে আদালতকে জানান তিনি। আদালত বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণোদিত আদেশ দেয়।
এডভোকেট মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, চলমান তীব্র তাপদাহে মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আজ হাইকোর্টের নজরে আনি। প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ছে। এ বিষয়গুলো আদালতে তুলে ধরলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা বন্ধ থাকবে। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে বা পরীক্ষা চলমান আছে সেসব স্কুলের জন্য এবং ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না।
তিনি বলেন, আদালতকে বলেছি, হিট ওয়েভে কোমলমতি ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে, বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্য উঠে এসেছে। এখন যদি কোনো শিক্ষার্থী মারা যায় তবে এর দায় কে নেবে? তখন আদালত বলেন, যেহেতু ১৮ জন মারা গেছেন কিন্তু এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় নেবে না। তাহলে আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুধু প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা বন্ধের নির্দেশ দিতে পারি। পরে আদালত এ বিষয়ে স্বপ্রণোদিত আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat