ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৫-০১
  • ৬৫৬৭৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনীতে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা উল্টে আবু সাঈদ সুমন (৩২) নামে চালকের মৃত্যু হয়েছে। আজ সকালে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের মতিগঞ্জ এলাকার মামার দরবার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য সোনাগাজী থেকে ফেনী আসার পথে দুর্ঘটনার শিকার হন সুমন। তিনি সোনাগাজী উপজেলার চরখোয়াজ ইউনিয়নের চরখোয়াজ গ্রামের হামিদ আলী মিয়াজী বাড়ির আফসার মিয়ার ছেলে। তার পাঁচ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ এবং হাসপাতাল পুলিশ সূত্র জানায়, আহত অবস্থায় তাকে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করেন।
সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat