ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৫-০১
  • ৬৭৫৬৯০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলায় আজ “শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মিছিল ও শোভাযাত্রা করে জেলা পরিষদ মিলনায়তনে একত্রিত হয়। 
এরপর শ্রম কল্যাণ কেন্দ্র ও জেলা প্রশাসনের  আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে  এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 
লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে এ প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এডভোকেট মতিয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাহবুবার রহমান প্রমুখ। 
এ কর্মসূচিতে মালিক পক্ষের প্রতিনিধি সিরাজুল হক, সুমন খান, শ্রমিক পক্ষের প্রতিনিধি বুলবুল আহমেদ ও জহুরুল হক টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat