ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৪
  • ৪৫৬৫৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী সারা আলি খান বর্তমানে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে লন্ডনে রয়েছেন। আর এই বন্ধুদের দলে দেখা মিলল নবাব কন্যার প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়ার। যিনি সারার বন্ধু অভিনেত্রী জাহ্নবী কাপুরের চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাই। তাতেই গুঞ্জন উঠেছে তাহলে কী এবার সারা-জাহ্নবী জা হতে চলেছেন? 
এনডিটিভির প্রতিদেন অনুযায়ী, লন্ডনে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সারা আলি খান। অভিনেত্রী তার বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন। তবে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে সারার বিশেষ বন্ধু, প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়া!
বীর পাহাড়িয়া হলেন ভারতের মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রীর নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে। খুব শিগগিরই বড় পর্দায় অভিষেক ঘটবে তার, এমনটাই শোনা যাচ্ছে।
এদিকে পর্দায় পা দেওয়ার পর সুশান্ত সিং রাজপুত থেকে কার্তিক আরিয়ানের সঙ্গে সারার প্রেমের খবর নিয়ে কম চর্চা হয়নি। ২০২০ সালে সারা একপ্রকার স্বীকার করেই নিয়েছিলেন যে, তিনি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন। এমনকি, ‘কফি উইথ করণ’ শোতে এসেও সে ব্যপারে উল্লেখ করেন। যদিও মাঝে শোনা গিয়েছিল, তারা আলাদা হয়ে গিয়েছেন। তবে, সম্প্রতি বীরের সঙ্গে সারার লন্ডন ভ্রমণের ছবি দেখে ফের গুঞ্জন শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat