ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৪
  • ৩৪৩৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন কংগ্রেসের বেশ কিছু ডেমোক্রেট সদস্য ইসরায়েলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের আচরণে পরিবর্তন না এলে তেলআবিরের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার কংগ্রেসের ৮৬ জন ডেমোক্রেট স্বাক্ষরিত চিঠি হোয়াইট হাউসে পাঠানো হয়। এতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রতি কঠোর হতে বাইডেনের ওপর চাপ তৈরি করা হয়।
আইনপ্রণেতারা গাজায় ইসরায়েল সরকারের যুদ্ধ পরিচালনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন কারণ এটি ইচ্ছেকৃতভাবে মানবিক সহায়তা বন্ধের সাথে সম্পর্কিত।
চিঠিতে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গাজায় মার্কিন সমর্থিত মানবিক ত্রাণ সরবরাহের ওপর ইসরায়েলের বাধা প্রদানের কারণে নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।
আইনপ্রণেতারা বাইডেনের প্রতি আহ্বান জানান, তিনি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট করেন যে ত্রাণ সরবরাহে যে কোন প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার বিষয়ে ঝুঁকি তৈরি হবে।
চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে হাউস আর্মড সার্ভিসেস কমিটি এবং ফরেন এফেয়ার্স কমিটির ডেমোক্রেটরা রয়েছেন।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে তেলআবিব যে পাল্টা অভিযান চালিয়ে আসছে তাতে নিঃশর্ত সমর্থন দিয়ে আসছেন বাইডেন। এ কারণে তিনি তীব্র সমালোচিত হচ্ছেন।
গাজায় ইসরায়েলি হাসমলার প্রতিবাদে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ তীব্ররূপ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat