ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ৬৬৫৬৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় আজ জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার জেলা সদরের নটখানায় অবস্থিত টিএলএমআই (দি লেপ্রসি মিশন ইণ্টারন্যাশনাল) সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
নীলফামারীর সিভিল সার্জন মো. হাসিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা পরিস্থিতি উপস্থাপন করেন খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক মো. মাহবুবুর রহমান। 
জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা ২০২০ উপস্থাপন করেন সহযোগী গবেষণা পরিচালক মো. মিজানুর রহমান। এছাড়া খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জানো প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের মাল্টিসেক্টরাল গভর্ন্যান্স-এর ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী। 
খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের সহযোগিতায় জয়েণ্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অর্ধদিনের এ কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, ধর্মীয় নেতা, যুব সমাজের প্রতিনিধিসহ ৬০জন অংশগ্রহন করেন।
কর্মশালায় পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতন হওয়া এবং ভেজাল খাদ্য পরিহার করার আহবান জানানো হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat