ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ২৩৪৩৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রায়ের বাজার সুইস গেট থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত ইনার সার্কুলার সড়কের নাম বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি নামকরণ অনুমোদন করা হয়েছে।
সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ৮ সারির রায়ের বাজার সুইস গেট থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত ইনার সার্কুলার সড়কের নতুন এই নামকরণ সম্পর্কিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক, ভবন ও স্থাপনা উপ-কমিটির গত ১৩ মে অনুষ্ঠিত সভার সুপারিশ, বিগত ২০ মে তারিখের দ্বিতীয় পরিষদের ২৫তম করপোরেশন সভায় গৃহীত সিদ্ধান্ত এবং স্থানীয় সরকার বিভাগের গত ৩০ মে তারিখে অনুমোদনের প্রেক্ষিতে সড়কটির নাম ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ নামকরণ করা হয় বলে দপ্তরের আদেশে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে ‘রায়ের বাজার সুইস গেট থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত ইনার সার্কুলার’ প্রকল্পসহ ৪টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
৯৭৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৮ সারির বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার নর্দমা (ড্রেন),১০ কিলোমিটার পথচারী হাঁটার পথ (ফুটপাত), ৩টি উড়াল সেতু (ভেহিকেল ওভারপাস),৩টি পথচারী পারাপার সেতু (ওভারব্রিজ),দুই কিলোমিটার সংরক্ষণকারী দেয়াল(রিটেইনিং ওয়াল),তিনটি মসজিদ,ছয়টি যানবাহন বিরতির স্থান(বাস-বে) ও ছয়টি যাত্রীছাউনি ইত্যাদি অনুষঙ্গ নির্মাণ করা হবে। এতে ঢাকা শহরের ভেতরে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশে যানজট নিরসন হবে বলে আশা করা হচ্ছে।
২০২৬ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat