ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ২৩৪৩৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরতা কমাতে ঢাকা ওয়াসা কাজ করছে। শিগগিরই নগরবাসীর ৬৭ শতাংশ পানির চাহিদা ভূ-উপরস্থ উৎস থেকে সরবরাহ করা হবে। 
জাতীয় সংসদে আজ সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরবাসীকে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ঢাকা ওয়াসা ২০১৪ সালে ঢাকা ওয়াটার সাপ্লাই মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। মাস্টার প্ল্যান অনুযায়ী ইতোমধ্যে ৫টি পানি শোধনাগার থেকে নগরীতে পানি সরবরাহ করা হচ্ছে, যা বর্তমান চাহিদার ৩৪ শতাংশ। অবশিষ্ট চাহিদার ৬৬ শতাংশ পানি সরবরাহ করা হচ্ছে গভীর নলকুপের মাধ্যমে। মাস্টার প্ল্যান অনুযায়ী আরো দুইটি পানি শোধনাগার নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই দুইটি প্ল্যান্ট চালু করা হলে ৬৭ শতাংশ পানি ভূ-উপরস্থ উৎস থেকে সরবরাহ করা হবে। ফলে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।’ তিনি বলেন, বর্তমানে শতভাগ নগরবাসী সাতদিন ২৪ ঘন্টা ঢাকা ওয়াসার নিরাপদ পানি পাচ্ছে।
মন্ত্রী জানান, ঢাকা শহরে নিরাপদ পয়ঃব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসা ২০১৩ সালে স্যুয়ারেজ মান্টার প্ল্যান প্রণয়ন করেছে, যার আওতায় ইতোমধ্যে পাগলা পয়ঃশোধনাগারের আপগ্রেডেশন এর কাজ চলমান আছে এবং দাশের কান্দি পয়ঃশোধনাগারের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট তিনটি (উত্তরা, মিরপুর ও রায়েরবাজার) পয়ঃশোধনাগারের নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat