ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৩৪৫৫৭৭ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান,  ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার ড: দেওয়ান মাহমুদ হুমায়ুন কবীর এর কার্যালয়ে শপথ গ্রহন করেন।
বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভায় তারা নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
তার আগে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনি সুইটি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সেখানে একটি সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠান করে। 
দায়িত্বভার গ্রহনের সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা দেওয়া হয়। 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, 
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক,
 উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সামছুল হক সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সচেতন  মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat