ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৩৪৩৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলা সদরে আজ আম, কাঁঠাল, লিচু, পেঁপে, আনারস-সহ বাংলাদেশের বিভিন্ন ধরনের মৌসুমি ও দেশিয় ফল নিয়ে ‘ফল উৎসব’ পালন করা হয়েছে। 
আজ বুধবার সকালে জেলা সদরের শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গনে এ উৎসবের আয়োজন করা হয়। 
ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সহ- সভাপতি শারাফাত হোসেন পেয়ারা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  স্বপন কুমার রায় চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু প্রমুখ। 
এর আগে, ফল উৎসব উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোড়ল হুমায়ুন কবির।
এ ফল উৎসবে বিভিন্ন জাতের আম, কাঁঠাল, লিচু, পেঁপে, আনারস-সহ  প্রায় একশ’ ধরনের  দেশিয় ও মৌসুমি ফল প্রদর্শন করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat