ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৬-০১-২৯
  • ৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলার ৪টি আসনের প্রার্থীদের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন ও ভোলার উন্নয়নে আমাদের ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

জেলার স্বেচ্ছাসেবী সংস্থা কোস্ট ট্রাস্ট ও বনিকবার্তা পত্রিকা যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় ভোলার কোস্ট ট্রাস্ট সেন্টারে অনুষ্ঠিত এ সংলাপে ভোলার চারটি আসনের প্রার্থীরা তাদের বক্তব্যে ভোটারদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন এবং ভোটারদের কাছে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন। 

এ সময় উপস্থিত সকলে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, বিশ্বমানের হাসপাতাল, মেডিকেল কলেজ, শিল্পজোন গড়ে তোলা ও ঘরে ঘরে গ্যাসলাইন সংযোগ দেয়াসহ মেরিন ড্রাইভ নির্মাণ এবং ভোলার নদী ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। এছাড়াও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয় হওয়ার পর শ্রতিশ্রুতি পূরণের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন সেসব কথা তুলে ধরেন প্রার্থীরা। 

জাতীয় এ সংলাপে ভোলা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়দুর রহমান, এনপিপি দলের মিজানুর রহমান, ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহীম, জাতীয় পার্টির প্রার্থী মো. জাহাঙ্গীর আলম রিন্টু, ভোলা-৩ আসনের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী নিজামুল হক, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আবু তৈয়ব, ভোলা-৪ আসনের বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat