ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৬
  • ৪৩৫৪৬৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে এক হোটেল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় সদর উপজেলার সাজিয়ারা এলাকায় এ অভিযান চালায়। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেসার্স রাকিব হোটেল-এ তদারকিতে নানা অনিয়ম ধরা পড়ে। 

অভিযান পরিচালনাকারী অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ  জানান, পরিদর্শনে দেখা গেছে নোংরা পরিবেশে খাবার রান্না করা হচ্ছিল এবং মেঝেতে খোলা অবস্থায় খাদ্যদ্রব্য রাখা ছিল। কর্মচারীদের স্বাস্থ্যবিধি মানার কোনো ব্যবস্থা ছিল না, ব্যবহৃত টয়লেটে সাবান বা হ্যান্ডওয়াশ পাওয়া যায়নি। কর্মচারীরা টয়লেট ব্যবহারের পর হাত পরিষ্কার না করেই রান্নার কাজে যুক্ত হচ্ছিলেন।

তিনি বলেন, এছাড়া খাবারে নিষিদ্ধ অননুমোদিত রঙ ব্যবহার করা হচ্ছিল এবং ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ-মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। 

এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ না করার জন্য সতর্ক করা হয়েছে।

সজল আহম্মেদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশ-এর একটি টিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat