ব্রেকিং নিউজ :
যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা যুদ্ধবিরতি ‘সব জায়গায়’ কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন ‘জেলার ২’-এ থাকছেন না শাহরুখ খান, ‘কিং’ নিয়েই ব্যস্ততা সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০১-১৯
  • ২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি কার্যক্রম বন্ধের বিষয়ে বড়ো ধরণের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জতিক ডেস্ক:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশকিছু দিন ধরে দেশটির সরকারি কার্যক্রম বন্ধ এবং দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি নিয়ে শনিবার বড়ো ধরণের ঘোষণা দেবেন। খবর এএফপি’র। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে আংশিকভাবে বন্ধ থাকা সরকারি কার্যক্রম শনিবার পঞ্চম সপ্তাহে প্রবেশ করেছে। ট্রাম্প তার পরিকল্পিত সীমান্ত দেয়াল নির্মাণের জন্য কোন অর্থ বরাদ্দ না দেয়ায় বাজেট বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় এ অচলাবস্থা শুরু হয়। বিস্তারিত উল্লেখ না করে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি কাল বিকেল ৩টায় হোয়াইট হাউস থেকে সরাসরি আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে উদ্বেগজনক মানবিক সংকট ও সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা দেব।’ এদিকে ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে সীমান্ত দেয়াল নির্মাণের অর্থ পেতে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে জরুরি অবস্থা জারি করার কথা ভাবছেন। সরকারি কার্যক্রমে অচলাবস্থার কারণে আট লাখ ফেডারেল কর্মীকে বিনা বেতনে কাজ করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat