ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৩
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলা: সাইফুলের মৃত্যুদণ্ড কার্যকর আজ রাত ১০টায়
নিউজ ডেস্ক:-সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড আজ রবিবার দিবাগত রাতে কার্যকর করা হবে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আজ রাত ১০টায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর। তিনি জানান, ‌‘রায় কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান আহম্মেদ বলেন, ‘মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকে সাইফুল ইসলাম মামুন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রয়েছেন।’ ২০১২ সালের ৫ মার্চ রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করা হয়। ঘটনার পরদিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করে। এ মামলার রায়ে ৫ জনকে মৃত্যুদন্ড দেয়া হয়। পরে দণ্ডপ্রাপ্ত আসামিরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে। পরে ২০১৩ সালে হাইকোর্ট সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রাখে। তিনজনের মৃত্যুদন্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর একজনকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম মামুন বাগেরহাট জেলার শরণখোলা থানার মধ্যে খোন্তাকাটা এলাকার মৃত আবদুল মোতালেব হাওলাদারের ছেলে। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat