ব্রেকিং নিউজ :
সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৫৬৬৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। ফাইল ছবি
সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আপিল করার সিদ্ধান্তটি জানান। এ সময় তিনি বলেন, হাইকোর্ট যখন কোনো মামলা নিষ্পত্তি করেন এবং সে নিষ্পত্তির পরেও যদি সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকে সেক্ষেত্রে হাইকোর্ট সার্টিফিকেট দেন। এই রায়ের মধ্যে হাইকোর্ট নিজেই বলেছেন সাংবিধানিক প্রশ্ন ও ব্যাখা জড়িত।

যেহেতু হাইকোর্ট রায়ে এই সার্টিফিকেট দিয়েছে তাই আমরা এটা সরাসরি আপিল করব। যত দ্রুত সম্ভব আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করব।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এখানে আরেকটা বিষয় জরুরি সেটা হচ্ছে- যেহেতু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

সেহেতু আমাদের অভিমত হচ্ছে হাইকোর্টের এই রায়ের কার্যকারিতাটা এখন (হাইকোর্টের রায়) থেকেই আসছে না। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত বিবেচনার পরেই রায়ের কার্যকারিতা আসবে বলে আমি মনে করি।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ইতিমধ্যেই সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা এ বিষয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষমান থাকবেন বলে আমরা জানতে পেরেছি।

সুপ্রিম কোর্টের সাত আইনজীবীর করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ২ সেপ্টেম্বর এক রায় ঘোষণা করেন। সে রায়ে বর্তমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে নির্দেশ দেওয়া হয়। ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat