ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৬
  • ২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারীদের ভয়কে জয় করার প্রেরণা যোগাচ্ছেন বাইবানু
আন্তর্জতিক ডেস্ক:- প্রথম মরক্কোর নাগরিক হিসেবে বিশ্বের বিভিন্ন মহাদেশের সাতটি পর্বতশৃঙ্গে আরোহণ করতে যাচ্ছেন বুশরা বাইবানু।অসীম সাহসী এই নারী এর মাধ্যমে নতুন প্রজন্মের নারীদেরকে ‘আত্মবিশ্বাসী হতে সাহস যোগাতে’ চান।৪৯ বছর বয়সী বাইবানু বলেন, ‘ইচ্ছাশক্তি ও অধ্যাবসায়ের বলে আপনি সেখানে পৌঁছতে পারবেন।’কয়েক সপ্তাহ আগে তিনি এন্টার্কটিকার মাউন ভিনসনের শীর্ষে আরোহণ করেন।আট বছর চেষ্টা চালিয়ে বাইবানু ৪ হাজার ৮৯৭ মিটার পর্বতটির শীর্ষে আরোহণ করেন। এই সময়ে বাইবানু বিশ্বের প্রতিটি মহাদেশের শীর্ষ পর্বতশৃঙ্গে আহরণের জন্য বিশ্ব ভ্রমণ করেন।তার বাড়ি মরক্কোর রাজধানীর পার্শ্ববর্তী সালেতে।তিনি বলেন, ‘একজন মরোক্কান ও নারী হিসেবে আমি গর্বিত।’শিরোপাগুলো তার বাড়ির বৈঠকখানায় শোভা পাচ্ছে। ভিনসনের শীর্ষে উঠে বাইবানু তার দেশের পতাকা উত্তলন করেন। তখন সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস । ১ জানুয়ারি পর্বত জয় করার পর ইউএন উইম্যান মাগরেব টুইটারে জানান, ‘ভিনসন জয় করার পর বাইবানু নারী ও শিশুদের ওপর সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে তার সমর্থন অব্যহত রাখবেন।’মাথায় হিজাব ও কালো রঙের শার্ট পরিহিতা বাইবানু পর্বতকে ‘একটি দারুন বিদ্যালয়’ হিসেবে অভিহিত করেছেন।তিনি বলেন, পর্বতগুলো আমাকে ‘অদম্য সাহস, আশা, অধ্যবসায়, দৃঢ় সংকল্প ও ন¤্রতার’ শিক্ষা দিয়েছে।বাইবানু একজন সরকারি প্রকৌশলী।সাতটি পর্বতশৃঙ্গ আরোহণের খরচ বাবদ তার সাথে ছিল ২০ লাখ দিরহাম ।তিনি দেশের বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পর্বতারোহণের ব্যাপারে কথা বলেন।তিনি মরক্কোর পর্বত পর্যটন উন্নয়নে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।বিশেষত তুবকাল ন্যাশনাল পার্কের উন্নয়নে ও নিরাপত্তা বাড়াতে কাজ করে যাচ্ছেন।ডিসেম্বর মাসে মরক্কোতে পর্বতারোহণ করতে এসে দুই স্ক্যান্ডিনেভিয়ান নারী খুন হয়।আমার দেশ এ ধরণের সন্ত্রাসী কার্যক্রম পছন্দ করে না।এই হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন,আমার দেশ শান্তি ও সহিষ্ণুতার দেশ।খবর বার্তা সংস্থা এএফপি’র

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat