ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৮
  • ২৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উন্নত রাষ্ট্র গঠনের পাশাপাশি উন্নত জাতিও গঠন করতে হবে : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:- তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নত রাষ্ট্র গঠনের পাশাপাশি উন্নত জাতিও গঠন করতে হবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ধর্মভিত্তিক রাষ্ট্রের পরিবর্তে একটি জাতিভিত্তিক রাষ্ট্র হিসেবে গঠন করেছিলেন, সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্ট্রান সব মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনায় যে বাংলাদেশ স্বাধীন করেছেন, সেই আদর্শ অনুসরণ করে রাষ্ট্রকে উন্নত করার পাশাপাশি উন্নত জাতিতে পরিণত করতে মানবিকতাবোধ সমুন্নত রাখার কোনো বিকল্প নেই। হাছান মাহমুদ আজ সন্ধ্যায় রাজধানীর রামকৃষ্ণ মিশন মঠে শ্রী রামকৃষ্ণ’র ১৮৪তম জন্মতিথি উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মঠাধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দের সভাপতিত্বে শ্রীরামকৃষ্ণ’র সার্বজনীন ভাবাদর্শ বিষয়ে আলোচনায় শ্রীমৎ স্বামী অমেয়ানন্দজী মহারাজ প্রমূখ অংশ নেন। মন্ত্রী এসময় রামকৃষ্ণ মঠ পরিচালিত বিদ্যাপীঠের কৃতী শিক্ষার্থীদের হাতে প্রশংসাপত্র তুলে দেন। তথ্যমন্ত্রী বলেন, অনেকে ধর্ম নিয়ে সমাজে বিভক্তি সৃষ্টির চেষ্টা করেন, কিন্তু বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ। তাদের অপপ্রয়াস কোন দিন সফল হবে না। শ্রীরামকৃষ্ণকে পরধর্ম-পরমতসহিষ্ণুতার চিরঞ্জীব উদাহরণ হিসেবে উল্লেখ করে হাছান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অসাধারণ এক নজীর হিসেবে বিশ্বে স্থান করে নিয়েছে। এই ধারা অক্ষুন্ন রাখতে সকল ধর্মের অনুসারীদের একসাথে কাজ করতে হবে।’ এর আগে সকালে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির স্টার সিনেপেক্সে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘যদি একদিন’ সিনেমার প্রিমিয়ার শো উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat