ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-১২
  • ২৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদুরোকে সমর্থন দেয়ায় রাশিয়া ও কিউবার সমালোচনায় যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক :-মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থন দেয়ায় কিউবা ও রাশিয়ার সমালোচনা করেছেন। কারণ ওয়াশিংটন মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে চাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভেনিজুয়েলায় বিদ্যুৎ বিভ্রাটের জন্য ওয়াশিংটনের বিরুদ্ধে মাদুরোর অভিযোগ নাকচ করে পম্পেও সাংবাদিকদের বলেন, নিকোলাস মাদুরোর ভেনিজুয়েলানদের উন্নত জীবন ও সমাজতান্ত্রিক স্বর্গের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সমাজতন্ত্রের পথেই হাঁটছেন। এ মতবাদটি যুগে যুগে অর্থনীতিকে ধ্বংস করেছে বলে প্রমাণিত।’ তিনি মাদুরোর বিরুদ্ধে নতুন করে কোন পদক্ষেপের ঘোষণা দেননি অথবা বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোর পক্ষেও কিছু বলেননি। বিশ্বের ৫০টিরও বেশি দেশ গুয়াইদোকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। পম্পেও ‘ভেনিজুয়েলার জনগণের ও তাদের গণতান্ত্রিক স্বপ্নকে নস্যাৎ করতে কিউবা ও রাশিয়া বড় ধরনের ভূমিকা রাখছে’ বলে দেশ দু’টির কঠোর সমালোচনা করেন। তিনি কিউবাকে ভেনিজুয়েলার ‘বাস্তবিক সাম্প্রজ্যবাদী শক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ‘মাদুরো ও তার আশপাশের সহকারীদের দেয়া কিউবার রাজনৈতিক সমর্থনের’ তীব্র নিন্দা জানিয়েছেন। পম্পেও বলেন, রাশিয়াও ভেনিজুয়েলায় সমস্যা সৃষ্টি করেছে। তারা দেশটির সরকারকে অস্ত্র সরবরাহসহ নানাভাবে সহায়তা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat